শিক্ষাই আলোর পথ, জ্ঞানে গড়ি সুন্দর ভবিষ্যৎ।
  • |

Hashmat Uddin High School

হাশমত উদ্দীন উচ্চ বিদ্যালয়

স্থাপিতঃ ১৯৭৪ খ্রি.
হাশমত উদ্দীন উচ্চ বিদ্যালয় সম্পর্কে

আমাদের ঐতিহ্য ও পথচলা 

অর্ধশতাব্দীর প্রাচীন হাশমত উদ্দীন উচ্চ বিদ্যালয় আদর্শনিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবাম্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃঙ্খল এবং কর্মমুখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী। এসব ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে—তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস। 

সুবিশাল ক্যাম্পাস ও অবকাঠামো 

শিক্ষার্থীদের এই স্বপ্ন ছোঁয়ার যাত্রাকে আরও সুন্দর ও বেগবান করতে আমাদের রয়েছে কিশোরগঞ্জ জেলা শহরের অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন ক্যাম্পাস। বর্তমানে বিদ্যালয়টির মোট নিজস্ব ও স্থায়ী ভূমির পরিমাণ ৫৭৯ শতাংশ (৫.৭৯ একর)। এই বিশাল আকৃতির ক্যাম্পাসের একটি বড় অংশ জুড়ে রয়েছে একটি সুবিশাল কেন্দ্রীয় খেলার মাঠ, যা ছাত্র-ছাত্রীদের নিয়মিত খেলাধুলা, শারীরিক কসরত ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পর্যাপ্ত আধুনিক একাডেমিক ও প্রশাসনিক ভবন, সুসজ্জিত বিজ্ঞানাগার, সমৃদ্ধ লাইব্রেরি এবং গাছপালা ঘেরা কোলাহলমুক্ত পরিবেশের সমন্বয়ে আমাদের এই ক্যাম্পাসটি শিক্ষার্থীদের জন্য একটি সুনিপুণ ও আদর্শ শিক্ষাঙ্গন। আমরা বিশ্বাস করি, এই সুবিশাল ও নিরাপদ পরিবেশের মাঝেই আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।